চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চার হাজার ১১৪ জন আনসার সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্টন মডেল থানায় মামলা করেছে। মামলায় ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলা করেছেন। এ মামলায় ৯৫ আনসার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২৬ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত শাহবাগ, রমনা ও পল্টন থানায় দায়ের করা মামলায় ১০৯ জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়।

এর আগে রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটকে রেখেছেন এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন বলে ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান। এ আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করেন আনসার সদস্যরা। কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়েন আনসাররা। গুলি, লাঠিপেটা ও ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ