চালক নিজেই বাসে আগুন দেন, দাবি প্রত্যক্ষদর্শীদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চালক নিজেই বাসে আগুন দেন, দাবি প্রত্যক্ষদর্শীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ৩১, ২০২৩ ৭:০৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
হাইকোর্টের সামনে বাসে আগুন দেয়ার ঘটনায় চালককেই দায়ী করছে প্রত্যক্ষদর্শীরা। তবে বাস চালকের দাবি, যাত্রীবেশে বাসে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে হাইকোর্টের সামনের সার্ক ফোয়ারার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও ভাসমান এক লোককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

পুলিশের হাতে আটক বাস চালক বলেন, পল্টন মোড় থেকে ৫ জন লোক গাড়িতে উঠলে প্রেসক্লাবের মোড়ে নেমে পড়ে। তারা নামার পর পেছনে আগুন দেখতে পান তিনি। বাসে প্রায় ১৮ জন যাত্রী ছিল সবাই নেমে পড়ে। তবে ঘটনাস্থলে উপস্থিত এক ভাসমান লোকের দাবি, চালক নিজেই আগুন দিয়েছে। এর পরেই চালকসহ তাকে আটক করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গণমাধ্যমকর্মীরা। সেখানে চালককে পেয়ে তার বক্তব্য নিচ্ছিলেন তারা। এ সময় বাসটির চালক তাদের পূর্বপরিকল্পিত গল্পের আলোকে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের ফেসবুক পেইজে লাইভ চলাকালীন পাশে থাকা এক যুবক বাস চালকের বক্তব্যের প্রতিবাদ করেন। তিনি বলেন, ‘আপনি ছাত্রলীগের ৪/৫টা ছেলেকে বাস থেকে নামিয়ে দিয়ে নিজেই বাসে আগুন দিয়ে নেমেছেন।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ জানান, চালকসহ ঐ ভাসমান লোকটিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। তদন্তের পর আগুন কারা দিয়েছে তা বলা যাবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ