চায়ের আড্ডায় জাইমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চায়ের আড্ডায় জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
তরুণদের ভাবনা, প্রত্যাশা ও স্বপ্নের কথা শুনতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ‘চায়ের আড্ডা’। এ আড্ডায় প্রায় ৫৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন। তাদের আতিথেয়তা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে এ আড্ডার আয়োজন করা হয়।

এ সময় জাইমা রহমান উপস্থিত তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি কথা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণ নিয়ে তাদের চিন্তা-ভাবনা ও আকাঙ্ক্ষার কথা শোনেন এবং নিজের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় তিনি নারী ক্ষমতায়ন, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ, ঢাকাসহ বড় শহরগুলোর যানজট সমস্যা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানটি ছিল প্রচলিত সভা বা বক্তৃতামূলক আয়োজনের বাইরে এক ভিন্ন রকমের অভিজ্ঞতা। এটি আয়োজন করা হয় মেলার আদলে, যেখানে ব্যারিস্টার জাইমা রহমান প্রথম পর্বে সবার সঙ্গে বসে কথা বলেন। এবং শেষ অংশে কোনো নির্দিষ্ট স্থানে বসে বক্তব্য না দিয়ে উপস্থিত তরুণদের সঙ্গে হাঁটতে হাঁটতে কথা বলেন।

এ সময় তিনি তরুণ-তরুণীদের সঙ্গে একসঙ্গে চা, চটপটি, জিলাপি ও ঝালমুড়ি উপভোগ করেন, যা আয়োজনটিকে আরও প্রাণবন্ত ও আন্তরিক করে তোলে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ