চিকিৎসাধীন ছাত্রদলের নেতৃবৃন্দের অবস্থা জানতে হসপিটালে এ্যানি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিকিৎসাধীন ছাত্রদলের নেতৃবৃন্দের অবস্থা জানতে হসপিটালে এ্যানি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ২:৪৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১২, ২০২৩ ২:৪৯ পূর্বাহ্ণ

 

মঙ্গলবার, এপ্রিল ১১, ২০২৩, সন্ধ্যায়, রাজধানীতে ইসলামি ব্যাংক হসপিটালে চিকিৎসাধীন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দের অবস্থা জানতে যান বিএনপির প্রচার সম্পাদক ও বিএনপি মিডিয়া সেল-এর সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এপ্রিল ১০, ২০২৩, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে ছাত্রদলের নেতৃবৃন্দ ইফতার করতে জড়ো হলে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে। হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্রীবিষয়ক সম্পাদক মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, সহসাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ ১৮–২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছে ছাত্রদল।
হামলায় আহত ছাত্রদলের সার্জেন্ট জহুরুল হক হল শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল গণমাধ্যমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসানের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেন। পূর্বপরিকল্পিতভাবে এ হামলা হয়েছে বলে দাবি ছাত্রদলের এই নেতার।
ইব্রাহিম খলিল আরো বলেন, ‘আইন অনুষদের এনেক্স ভবন প্রাঙ্গণে ইফতার করে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে আসি। ছাত্রলীগ নেতা–কর্মীরা প্রথমে চারটি মোটরসাইকেলে ও পরে অনেকে সেখানে আসেন। তাঁরা সঙ্গে থাকা রড ও স্টাম্প দিয়ে আমাদের ওপর হামলা করেন। পুলিশ বক্সের সামনে থাকা চেয়ার দিয়েও আমাদের পেটাতে থাকেন। হামলায় ১৮-২০ জন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাঁরা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ