চিকিৎসার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর যা যা প্রয়োজন তাই করাব’ - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিকিৎসার জন্য প্রান্তিক জনগোষ্ঠীর যা যা প্রয়োজন তাই করাব’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ৫:১৯ অপরাহ্ণ

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:

সারাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চিকিৎসা ব্যবস্থায় যা যা প্রয়োজন আমি তাই করার ব্যবস্থা করব।

শনিবার (১৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ২০ শয্যা ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন না হওয়া ও বিশেষজ্ঞ চিকিৎসক থেকেও না বসার বিষয়ে তিনি বলেন, চিকিৎসেবা নিশ্চিত করাই আমার কাজ। এতে আমার যা যা করা দরকার তা সব আমি করব। কারণ আমি নিজেও ডাক্তার। তাই কি কি সমস্যা তা আমার জানা আছে।

এ সময় ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা.নূর নেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাসপাতালটি জেলা গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১০ কোটি ২৫ লাখ ৪৬ হাজার টাকা ব্যয় ধরা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ