চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল ও তার স্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১০, ২০২৩ ২:৫২ অপরাহ্ণ

চিকিৎসার জন্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত দেড়টায় সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মিসেস রাহাত আরা বেগম। এরমধ্যে বিএনপি মহাসচিব চিকিৎসা নেবেন সিঙ্গাপুর সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে এবং সিঙ্গাপুর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নেবেন মিসেস রাহাত আরা বেগম। আশা করি, চিকিৎসকের পরামর্শে এক সপ্তাহ পর ঢাকায় আসবেন তারা।
জনতার আওয়াজ/আ আ