চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে হলো বসন্তবরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে হলো বসন্তবরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৩ ৩:৩৮ অপরাহ্ণ

 

বসন্ত এসে গেছে। পহেলা ফাল্গুন উপলক্ষে আজ সোমবার চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আয়োজন করা হয় জমজমাট বসন্তবরণ, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সিআইইউর কালচারাল ক্লাব আয়োজন করে এই অনুষ্ঠানের।

সকালে উৎসবের উদ্বোধন করেন সিআইইউর উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি এ ধরনের আয়োজনের প্রশংসা করে জানান, ফাল্গুনের হাত ধরেই ডাক দিয়ে যায় ঋতুরাজ বসন্ত। পুরোনোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাবে সবাই- এই হোক নতুন চাওয়া।

দুই পর্বে বিভক্ত অনুষ্ঠানসূচির শুরুতে সকালে ছিল পিঠা উৎসব। বাড়িতে তৈরি পুলি, চিতল, নকশি, পাটিসাপটা, পাখন, তেলে ভাজাসহ বিভিন্ন ধরনের পিঠা ছিল প্রতিটি স্টলে।

অনুষ্ঠানে বাসন্তী ফুলের সৌরভে মাতোয়ারা হয়ে ওঠে পুরো সিআইইউ ক্যাম্পাস। ছেলেদের পরনে ছিল হলুদ পাঞ্জাবি। মেয়েরা হলুদ শাড়িতে।

সাংস্কৃতিক পর্বের শুরুতেই ‘আহা আজি এ বসন্তে’ গানের সঙ্গে অংশগ্রহণ করেন একঝাঁক শিক্ষার্থী। এরপর একে একে রবীন্দ্রসংগীত, ফোক গান, আবৃত্তি আর নাচ পরিবেশন করেন প্রিতু, সানজানা, তাহুরা, সিয়াম, পুষ্পিতা, জিনান, মৌ, অন্তরা, প্রান্ত, ইরিন, অতন্দ্রিলা, অর্চিতা, আলভী প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন সানজানা ও নীল। এতে সিআইইউর চার স্কুলের ফ্যাকাল্টি অ্যাডভাইজর, ডিন, শিক্ষক, রেজিস্ট্রারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ