চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:১৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিত্রনায়িকা পূজা চেরির মা আর নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ২৪, ২০২৪ ২:৫২ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা পূজা চেরির মা ঝর্ণা রায় মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার (২৪ মার্চ) সকাল ১১টায় তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

চিত্রনায়িকার মায়ের মৃত্যুর খবরটি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তিনি জানান, ঝর্ণা আন্টি দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভোগছিলেন। ডায়াবেটিসের রোগী তিনি। কয়েক সপ্তহ আগে তার শারীরিক অবস্থার অবণতি হতে থাকে। ফলে মিরপুরের একটি হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানে আইসিওতে থাকা রাখা হয়। কিছুটা সুস্থ হয়ে উঠলে তাকে বাসায় আনা হয়। আজ হুট করেই সবাইকে ছেড়ে চলে যান তিনি।

জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে শিশুশিল্পী থেকে নায়িকা হন পূজা চেরি। সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে শুরুতেই পান জনপ্রিয়তা, হন প্রশংসিত। এ অভিনেত্রীর সিনেমাগুলোর মধ্যে ‘পোড়ামন-২ ’, ‘দহন’উল্লেখযোগ্য।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ