চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চিলমারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ৯, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ৯, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ

 

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক পরিবারের মাঝে এসবের প্যাকেজ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

প্যাকেজ ত্রাণ সামগ্রীতে রয়েছে- চাল ১০ কেজি, আলু ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, প্যাকেট লবন ৫০০ গ্রাম, মুশুর ডাল ৭৫০ গ্রাম, ৫ প্যাকেট খাবার স্যালাইন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি মেহেদী হাসান মিথুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চিলমারীর নুর রাফসান সিয়াম, মেহেদী হাসান শান্ত, সাব্বির আহমেদ ও ইয়াছিন আরাফাত প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ