চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাথে মির্জা ফখরুলের বৈঠক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জুন ২৪, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং-এর সাথে বৈঠক করেছেন দেশটিতে সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৪ জুন) সকালে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বেলা ১১টা সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও-এর সাথে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।
এর আগে গত ২২ জুন রাত ১০টা ১০ মিনিটে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে বিএনপির ৯ সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা: মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।
জনতার আওয়াজ/আ আ