চীনের স্মার্ট গ্রাম ঘুরে দেখল বিএনপির প্রতিনিধি দল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চীনের স্মার্ট গ্রাম ঘুরে দেখল বিএনপির প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১১:২২ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
চীন সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সানঝি প্রদেশের জিয়ান শহরের নিকটবর্তী একটি স্মার্ট গ্রাম পরিদর্শন করেছে বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।

গ্রামের নেতারা ও স্থানীয় কমুনিস্ট পার্টির সাধারণ সম্পাদক গ্রামের অর্থনীতি, পরিচালনা, স্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, পণ্য বাজারজাতকরণ বিষয়ে বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন ও প্রশ্নের উত্তর দেন।

প্রতিনিধিদল পরে গামের একটি বাড়ির অভ্যন্তর পরিদর্শন করেন, গ্রামবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

উল্লেখ্য যে, চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৩ জুন সকালে চীনে পৌঁছান। প্রতিনিধি দলে আরও রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপাসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসেনর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার। আগামী ২৮ জুন বিএনপির প্রতিনিধি দল দেশে ফেরার কথা রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ