চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ২০, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন অংশীদার। ভবিষ্যতে দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।

বুধবার (২০ মার্চ) শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে প্রতিমন্ত্রী সৌজন্য সাক্ষাৎকালে এই আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তারা ব্যবসা-বাণিজ্য, কৃষি পণ্য-রপ্তানি, অবকাঠামোগত উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, বাংলাদেশ-চীনের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. শহীদুজ্জামান সরকার।

শহীদুজ্জামান সরকার বলেন, পরিকল্পনা মন্ত্রণালয় হচ্ছে উন্নয়নের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছে। বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নে পরিকল্পনা মন্ত্রণালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কর্ণফুলী টানেল, পদ্মাসেতু নির্মাণে কারিগরি সহযোগিতা, ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকল্পে চীন সবসময় বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের আইসিটি, জ্বালানি খাত এবং অবকাঠামোগত উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে কৃষি পণ্য বিশেষ করে আম আমদানি করতে চায় চীন।

এসময় পরিকল্পনা মন্ত্রণালয় ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ