চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে সংশোধন সম্ভব: বাণিজ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৩৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে সংশোধন সম্ভব: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৮, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৮ মে) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন বাইশটিলা ন্যাচারাল পার্কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘দুই রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি হঠাৎ করে একতরফাভাবে পরিবর্তন বা বাতিল করা যায় না। তবে কোনো চুক্তি বাস্তবায়নের সময় যদি বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু প্রতিভাত হয়, তাহলে সেই চুক্তির ধারার মধ্যেই সংশোধনের সুযোগ আছে।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রীয় চুক্তির ক্ষেত্রে আবেগ নয়, বাস্তবতা ও কূটনৈতিক প্রক্রিয়াকেই গুরুত্ব দিতে হয়। কারণ, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক দীর্ঘমেয়াদি বিষয়।’

মন্ত্রী বলেন, ‘জ্বালানির দামবৃদ্ধির প্রভাব দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো গ্রহণযোগ্য নয়। কেউ যদি বাড়তি মূল্য রাখে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।’

পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো জরুরি উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘তা না হলে আমদানি-রপ্তানি ব্যয় কমানো সম্ভব হবে না।’

বর্তমানে যে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে, এতে সাময়িক ও দীর্ঘমেয়াদে এর প্রভাব থাকবে না বলে দাবি করেন মন্ত্রী।

এ সময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমসহ রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ