চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ৪, ২০২৪ ৩:৪১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ তালিকা প্রকাশ করা হয়।

ইসির দেওয়া তথ্যমতে, দেশে এখন মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৭৬ লাখ ৯ হাজার ৭৪১ জন। নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন। হিজড়া ভোটার ৮৪৯ জন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১৪৮টি। সেই সঙ্গে চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

তপশিল অনুযায়ী আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রচারণার শেষ দিন। এর আগেই নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ