চেষ্টা করছি শহীদ পরিবার ও আহতদের জন্য কিছু করার : নাহিদ ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ২:২১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চেষ্টা করছি শহীদ পরিবার ও আহতদের জন্য কিছু করার : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১২, ২০২৫ ১:৪১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘আমরা মূলত দেশটাকে ঠিকঠাক করতে চাই। প্রয়োজনে রাজনৈতিক দলও গঠন করেছি। দু’জন ছাত্রনেতা সরকারেও আছে। চেষ্টা করছি শহীদ পরিবার ও আহতদের জন্য কিছু করার।

যারা শহীদ হয়েছেন, তাদের জন্যই তো আমরা বেঁচে আছি। কারণ, গুলিটা হয়তো আমার শরীরেও লাগতে পারত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (১১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে খুলনা নগরীর শিববাড়ির হোটেল টাইগার গার্ডেনে এসব কথা বলেন তিনি।

জুলাই পদযাত্রার অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে নাহিদ ইসলাম শুক্রবার সন্ধ্যায় খুলনায় পৌঁছান।

জেলার শিববাড়ি মোড়ে পথসভায় বক্তৃতা শেষে তিনি টাইগার গার্ডেন হোটেলে শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার মিরপুরে ১৯ জুলাই পুলিশের গুলিতে নিহত শহীদ সাকিব রায়হানের পিতা শেখ আজিজুর রহমান ও মাতা মোছা. নুর নাহারসহ অনেকে। এ সময় নাহিদ ইসলামকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ সাকিবের মা নুর নাহার।
তাদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন বলেন, ‘শহীদ পরিবারগুলোর ত্যাগের কারণেই আজ আমরা একটা নতুন দেশ পেয়েছি।

এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সংবিধান পরিবর্তন করে জুলাই ঘোষণার মাধ্যমে গণঅভ্যুত্থানের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করতে চাই।’
শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি করলে এনসিপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘বিচারতো আমরাও চাই। এতোগুলো মানুষের জীবন। এর বিচার অবশ্যই হবে, ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ