চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫ ২:৩২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি ব্যাংককের রুটনিন আই হসপিটালে চিকিৎসা নেবেন।

তার সঙ্গে রয়েছেন সহধর্মিনী আফরোজা আব্বাস ও ছেলে মির্জা ইয়াসীর আব্বাস।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সোয়া ১১টায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন বলে জানিয়েছেন তার একান্ত সহকারি মিজানুর রহমান সোহেল।

‘‘চোখের চিকিৎসা নিতে স্যার ব্যাংককে গেছেন। সেখানে রুটনিন আই হসপিটালে আজকেই চিকিৎসকের এ্যাপুয়েন্টমেন্ট ঠিক করা হয়েছে।”

‘‘ দুইদিন পরই স্যারের অস্ত্রোপচার হবে।”

আরোগ্য কামনায় মির্জা আব্বাসের পরিবার দলের নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানান সোহেল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ