চোখ খুললেই দেশের সর্বত্র উন্নয়ন দেখা যায় : কৃষিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চোখ খুললেই দেশের সর্বত্র উন্নয়ন দেখা যায় : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

 

চোখ খুললেই দেশের সর্বত্র উন্নয়ন দেখা যায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেছেন, প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, গ্রামের দুর্গম রাস্তাও সব পাকা হয়ে গেছে। সার্বিক উন্নয়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সম্মান ও মর্যাদায় পৃথিবীতে অনন্য উচ্চতায় তুলেছেন। উন্নয়নের এই বাংলাদেশকে আজ সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে দেখে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিয়ে উন্নয়ন অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে হবে।

আজ শনিবার বিকেলে টাঙ্গাইলের মধুপুরে মহিষমারা ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যুবসমাজকে অবক্ষয় থেকে রক্ষা করে দক্ষ মানবসম্পদ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে খেলাধুলায় তাদের আরও উৎসাহিত করতে হবে এবং সুস্থ বিনোদন তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, মহিষমারা ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ