চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে নাহিদকে, দাবি পরিবারের - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে নাহিদকে, দাবি পরিবারের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২১, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২১, ২০২৪ ৪:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
মধ্যরাতে আটকের একদিন পর চোখ বাধা অবস্থায় ছেড়ে দেয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। রোববার ভোরে তাকে ছেড়ে দেয়ার পর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে তার পরিবারের।

নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “ভোরে রাজধানীর পূর্বাচল এলাকায় তাকে চোখ বাঁধা অবস্থায় ছেড়ে দিয়েছে। শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে”।

“তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। একটু সুস্থ হলে সে গণমাধ্যমের সাথে কথা বলতে পারে” বলছিলেন নাহিদ ইসলামের বাবা।

এর আগে গত শুক্রবার রাতে ঢাকার নন্দীপাড়ার একটি বাসা থেকে আটকের কথা বিবিসি বাংলাকে জানিয়েছিল তার পরিবার।

তবে, নাহিদ ইসলামকে আটক বা ছেড়ে দেয়ার বিষয়ে পুলিশ বা কোন বাহিনীর পক্ষ থেকে কোন বক্তব্য দেয়া হয়নি।
সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ