চোরাই মোবাইলসহ চোরাকারবারী চক্রের মূলহোতা গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চোরাই মোবাইলসহ চোরাকারবারী চক্রের মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ১৪, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১০২টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের চোরাই মোবাইলসহ মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা মো. রাসেল (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। গ্রেপ্তারকৃত মো. রাসেল চাঁদপুর জেলার সদর থানার গুলিশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
শুক্রবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে ১০২ টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের চোরাই মোবাইলফোনসহ রাসেলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিরি আরও জানান, গ্রেপ্তারকৃত রাসেল দীর্ঘদিন যাবৎ ঢাকা ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলফোন নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় করে আসছে। চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ক্রয় বিক্রয়ের জন্য নারায়ণগঞ্জে একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে তার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ