চোরাগোপ্তা হামলার বিষয়ে কাজ করছে র‌্যাবের গোয়েন্দারা - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চোরাগোপ্তা হামলার বিষয়ে কাজ করছে র‌্যাবের গোয়েন্দারা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩১, ২০২৩ ৪:৫৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘আসন্ন নির্বাচনের দিন ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে এবং ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। কেউ যদি মনে করে ভোট দিবে না-সেটা তার সাংবিধানিক অধিকার। তবে কেউ যদি ভোট দিতে চায় আর কেউ যদি এতে বাধা দেয়, আমরা সে ক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেব। আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা।’

আজ রবিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরের উত্তর পতেঙ্গা স্টিলমিল বাজারে র‌্যাব-৭ এর সদর দপ্তরে গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

৭ জানুয়ারি নির্বাচনের দিন র‌্যাব স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়ে র‌্যাবের শীর্ষ এই কর্মকর্তা বলেন, ‘কোথাও ক্রাইসিস হলে সেখানে র‌্যাব দ্রততম সময়ে পোঁছে যাবে। তবে নির্বাচন ঘিরে এখনও কোনো হুমকি নেই। চোরাগোপ্তা হামলার বিষয়ে র‌্যাবের গোয়েন্দারা কাজ করছে। ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আমাদের আলাদা নজরদারি আছে।’

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে র‌্যাব প্রধান এম খুরশীদ হোসেন বলেন, ‘অবৈধ অস্ত্র তো অবশ্যই ধরব। বৈধ অস্ত্রের যদি অবৈধ ব্যবহার হয়, সে ক্ষেত্রেও ব্যবস্থা নেব।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ