চ্যালেঞ্জ শেষ হয়নি, ফ্যাসিস্টের দোসররা বিভ্রান্ত করে যাবে: সারজিস - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চ্যালেঞ্জ শেষ হয়নি, ফ্যাসিস্টের দোসররা বিভ্রান্ত করে যাবে: সারজিস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সবাইকে সতর্ক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেন, ২০২৪ সালের সফল অভ্যুত্থানের পরেও চ্যালেঞ্জ শেষ হয়ে যায় নি। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ফ্যাসিস্টের দোসররা আপনাদের বিভ্রান্ত করবে।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বর ফায়ার সার্ভিস মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বৃহত্তর মিরপুর আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, জনগণের নির্বাচনে একটি সরকার যতক্ষণ ক্ষমতায় না আসবে, ফ্যাসিস্টের দোসররা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আপনাদের মাঝে আসবে। আপনাদের বিভ্রান্ত করবে। বিভিন্ন ঘটনার মুখোমুখি আপনাদের দাঁড় করাবে। আপনাদের ক্ষতিগ্রস্ত করে তারা ফায়দা লুটবে। সবাইকে যার যার জায়গা থেকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ক্যাডাররা ছাত্র-জনতার ওপর গুলি করেছিল, হামলা করেছিল। তাদের যেকোনো মূল্যে গ্রেপ্তার করতে হবে। নইলে তারা আবার অন্য কোনও বিশৃঙ্খলাকারী হিসেবে ফিরে আসবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক আরও বলেন, একটি কথা সবসময় মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না- অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিল, তারা পরীক্ষিত সৈনিক। তারা সত্যিকারের বন্ধু।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ