ছাত্রকে ধর্ষণ: মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৬:৫৬ অপরাহ্ণ

রাজধানীর এক মাদ্রাসার ৯ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দন্ডিত মো. হাসমত আলী ঢাকার দক্ষিণখান থানাধীন সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার শিক্ষক।
জনতার আওয়াজ/আ আ