ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে ইসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলকে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৫:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্যালট পেপারে অনিয়ম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রভাব বিস্তারকে কেন্দ্র করে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে অবস্থানরত বাংলাদেশ ছাত্রদলকে আলোচনা বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা এটি গ্রহণ করেছি। কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্য কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। এর আগে নিজেদের মধ্যে কৌশল আলোচনা করছি।’

এর আগে সকাল ১১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা পূর্বনির্ধারিত ঘেরাও কর্মসূচি পালন করতে আগারগাঁও এলাকায় একত্রিত হন। পুলিশের ব্যারিকেডের কারণে তারা সরাসরি কার্যালয়ের সামনে অবস্থান নেন।

দেখা যায়, রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন ইউনিটের প্রায় সহস্রাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। নেতাকর্মীরা সড়কের ওপর অবস্থান নেওয়ায় এবং খণ্ড খণ্ড মিছিল ও স্লোগান দেওয়ায় এলাকার যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ পথচারীদের বিকল্প পথে যাতায়াত করতে হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ