ছাত্রদলের ছাত্রসমাবেশ মহাসমাবেশে পরিনত : ছাত্রদল সম্পাদক জুয়েল - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের ছাত্রসমাবেশ মহাসমাবেশে পরিনত : ছাত্রদল সম্পাদক জুয়েল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৭, ২০২২ ৬:৩৫ অপরাহ্ণ

 

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রসমাবেশে ছাত্র সমাজের ঢল নেমেছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল দাবি করেন তাদের এই ছাত্রসমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ছাত্রসমাবেশ শুরু হওয়ার আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসা শুরু করে। বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর নাইটেঙ্গেল মোড় থেকে ফকিলাপুল মোড় পর্যন্ত সড়কে ছাত্রদলের নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায়। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই ছাত্রসমাবেশের আয়োজন করা হয়।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের সঞ্চলনায় সমাবেশে আরো উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহামান খোকন, ছাত্রদলের সিনিয়র সভাপতি রাশেদ ইকবাল খান, সিনিয়র যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ