ছাত্রদলের ‍দুই কমিটি বিলুপ্ত ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের ‍দুই কমিটি বিলুপ্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বিলুপ্ত কমিটির মধ্যে একটি জেলা ও একটি মহানগর রয়েছে।

শনিবার (১৭ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, খুলনা জেলা ও খুলনা মহানগর শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ