ছাত্রদলের নতুন সভাপতি রাকিব, সম্পাদক নাসির - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের নতুন সভাপতি রাকিব, সম্পাদক নাসির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ৩:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১, ২০২৪ ৫:৩২ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

ছাত্রদলের বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নবগঠিত এই আংশিক কমিটিতে রাকিবুল ইসলাম রাকিব—কে সভাপতি এবং নাসির উদ্দীন নাসির—কে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে।

শুক্রবার বেলা ৩ টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র সহ সভাপতি; শ্যামল মালুম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক; মোহাঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক (সহ সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ