ছাত্রদলের ভূমিকায় হতাশ আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

বিএনপির চলমান আন্দোলনে ছাত্রদল এখনো প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখতে পারেনি–মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আন্দোলনে ছাত্রদল বিএনপির মূল শক্তি, অন্য অঙ্গসংগঠন সহায়ক শক্তি। তাই ছাত্রদলকে রাজপথে অতীতের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলেই সরকারের পতন ঘটবে।
গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন খসরু। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তি ও কারাগারে তাকে যথাযথ চিকিৎসা না দিয়ে নির্যাতনের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।
আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং আমিরুল ইসলাম খান আলিমের সঞ্চালনায় সভায় সাবেক ছাত্রনেতা আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, জহির উদ্দিন স্বপন, নাজিম উদ্দিন আলম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, হাবিব-উন-নবী খান সোহেল, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, আব্দুল খালেক, আকরামুল হাসান প্রমুখ বক্তব্য দেন।
জনতার আওয়াজ/আ আ