ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ১:০৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২৬, ২০২৩ ১:০৮ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মো. সোহানুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, আসামি বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছেন। তিনি রাজধানীর ডেমরা, কোতোয়ালি, বংশাল ও লালবাগ এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমে সরাসরি জড়িত ছিলেন।

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ