ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের উপর হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের উপর হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৩, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৩, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের উপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে আড়াই হাজারের কৃষ্ণপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িতে ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। তিনি জানান, নারায়ণগঞ্জ আড়াইহাজার কৃষ্ণপুরা আওয়ামী লীগের অফিসের কাছাকাছি এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গাড়ির ড্রাইভার সহ পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল গুরুতর আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এ সময় তাদের গাড়িটি ভাঙচুর করা হয়। গাড়িটি আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নয়নের পরিবারের খোঁজখবর নিয়ে ঢাকায় ফেরার পথে এই হামলা চালায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ