ছাত্রদলের ৬ নেতাকে পরিবারের কাছে ফিরিয়ে দিন: রিজভী - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদলের ৬ নেতাকে পরিবারের কাছে ফিরিয়ে দিন: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৯, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
আজ সকাল ১১ টায় রাজধানীর আজিমপুরস্থ নিজ বাসভবন থেকে বের হওয়ার পর জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে আর পাওয়া যাচ্ছে না। তার খোঁজ নেয়ার জন্য তার বাসার সামনে গেলে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তুলে নিয়ে যায়, এখন পর্যন্ত তাদের কোন হদিস না পাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আজ বিবৃতিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক বিরোধী দলীয় কোন নেতাকর্মীকে বেআইনীভাবে আটকের পর অস্বীকার করা এখন অভ্যাসে পরিণত হয়েছে। আওয়ামী শাসকগোষ্ঠী ক্ষমতায় থেকে এ ধরণের অমানবিক ঘটনা প্রতিদিন ঘটাচ্ছে। আটকের পর অস্বীকার করাটা অবৈধ আওয়ামী সরকার বিরোধী দল নিধনে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করছে। জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে আটকের পর অস্বীকারের ঘটনা নিঃসন্দেহে অশুভ উদ্দেশ্যপ্রণোদিত এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার কৌশল মাত্র। উল্লেখিত ছাত্রদল নেতাদের নিখোঁজ থাকার ঘটনায় তাদের পরিবার ও বিএনপি নেতাকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন।
আমি অবিলম্বে তাদেরকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহবান জানাচ্ছি। এটি নিশ্চিত যে, তাদেরকে সরকারের এজেন্সিগুলোই তুলে নিয়ে গেছে। সুতরাং এই মূহুর্তে মমিনুল ইসলাম জিসানসহ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাসানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রিয়াদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন মোহাম্মদ বাবরকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর আহ্বান জানাচ্ছি।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ