ছাত্রদল নেতাদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সিলেটে মিছিল - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতাদের মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সিলেটে মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ১:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ৭, ২০২৩ ১:৫৪ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যুতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপু ও এনামুল কবীর চৌধুরী সুহেল এর মুক্তির দাবিতে মিছিল-পথ সভা অনুষ্টিত হয়েছে।

আজ সোমবার বিকেলে নগরীর কুমারপাড়া এলাকায় এ মিছিল অনুষ্টিত হয়।

মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি কামরান আহমেদ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হোসাইন আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন,জেলার যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম,আজহার আলী অনিক,মোহাম্মদ আব্দুল্লাহ, শহীদুল ইসলাম অপু, সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন,মদন মোহন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল,যুগ্ম আহবায়ক আফজাল হোসেন,একরামুল ইসলাম, দক্ষিণ সুরমা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর,সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ফাহাদ আহমেদ প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন, বিএনপির ডাকে একদফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে। সিলেট ছাত্রদল নিয়মতান্ত্রিকভাবে এই অবরোধ কর্মসূচী পালন করছে। অবরোধ কর্মসূচী পালন করলেই পুলিশ নানা রকম মামলা দিয়ে আমাদের হয়রানি করছে। এরই ধারাবাহিকতায় পুলিশ সিলেটের ছাত্রদল নেতাদের উপর মামলা দিয়েছে। গতকাল শান্তিপূর্ণ কর্মসূচী থেকে আমাদের দুইজন সহযোদ্ধাকে গ্রেফতার করে নিয়ে যায়।

বক্তারা বলেন, মামলা ও গ্রেফতার করে আমাদের আন্দোলন থামানো যাবে না। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া ছাত্রদল নেতারা, গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে নগরীতে মহানগর ও জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ