ছাত্রদল নেতা জিসান ও আরিফ বিল্লাহাকে বারবার রিমাণ্ডে নির্যাতনে যুক্তরাজ্য ভিত্তিক ২০টি মানবাধিকার সংগঠনের উদ্বেগ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা জিসান ও আরিফ বিল্লাহাকে বারবার রিমাণ্ডে নির্যাতনে যুক্তরাজ্য ভিত্তিক ২০টি মানবাধিকার সংগঠনের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৩:৪৬ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ৩:৪৬ পূর্বাহ্ণ

 


নিউজ ডেস্ক

ছাত্রদলের৬ নেতাকে প্রথমে তুলে নিয়ে গুমকরা এবং পরবর্তীতে অস্ত্রহাতে ধরিয়ে মামলা দিয়ে ২ জনকেদিনের পর দিন রিমান্ডেনেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক  ২০টি আন্তর্জাতিক মানবাধিকারসংগঠন। গভীরউদ্বেগ প্রকাশ করে ২০ আন্তর্জাতিকমানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বুধবার(২৩ আগষ্ট ২০২৩) এক বিবৃতিতে বলাহয়, দিনের পর পর দিনরিমান্ডে নিয়ে নির্যাতনের মাধ্যমেজোর করে স্বীকারোক্তি আদায়করার অভিযোগ বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীরবিরুদ্ধে রয়েছে। এই ২০ সংগঠনমনে করে দুই ছাত্রনেতাকেওতাদের ইচ্ছার  বিরুদ্ধেজোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতেই রিমান্ডেনিয়ে নির্যাতন করা হচ্ছে, যাআন্তর্জাতিক আইন ও মানবাধিকারেরলঙ্ঘন। বিবৃতিতেরিমান্ডে জিজ্ঞাসাবাদের বিষয়ে বাংলাদেশ সুপ্রিমকোর্টের একটি নির্দেশনা উল্লেখকরে বলা হয়, জিজ্ঞাসাবাদেরসময় সংশ্লিষ্ট ব্যক্তির আইনজীবীকে সামনে উপস্থিত রাখতে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে সুপ্রিমকোর্টের। বাংলাদেশ সুপ্রিমকোর্টের নির্দেশনার প্রসঙ্গে উল্লেখ করে বিবৃতিতে আরোবলা হয়, রিমান্ডে জিজ্ঞাসাবাদেরক্ষেত্রে যেসব নিয়ম অনুসরণকরার জন্য সুপ্রিমকোর্ট এইসুস্পষ্ট নির্দেশনা দিয়েছিল, সেগুলো ডিবি ও পুলিশমানছে না। সংশ্লিষ্ট অভিযুক্তব্যক্তিকে তাদের সাংবিধানিক ও আইনি অধিকারথেকে বঞ্চিত করা হচ্ছে। এইঘটনা  ছাত্রদল নেতা জিসান এবংআরিফ বিল্লাহ’র ক্ষেত্রে ঘটছে।বিবৃতিতে ২০টি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে বলাহয় বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইতোমধ্যে র‌্যাবের উর্ধ্বতন৭জন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। এর মাধ্যমে প্রমানিতআইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলো অব্যাহতভাবে মানবাধিকারলঙ্ঘন করছে। ৬ ছাত্রনেতাকে তুলে নিয়ে ৩০ঘন্টা ধরে অস্বীকার করেবাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনলঙ্ঘন করেছে ডিবি। পরবর্তীতে একতরফা তাদের বিরুদ্ধে অস্ত্র উদ্ধারের কাহিনী প্রচার করে তাদেরকে অভিযুক্তকরা হচ্ছে। এই একতরফা প্রচারনাচালিয়ে সামাজিকভাবে তাদের সম্মানহানি ঘটানো আইনের লঙ্ঘন। সংগঠনগুলোর বিবৃতিতে বলা হয়, বাংলাদেশপ্রচলিত আইন ও আন্তর্জাতিকআইন লঙ্ঘন করে ৩০ ঘন্টাগুম করে রাখা এবংঅস্ত্র উদ্ধারের এক তরফা বর্ণনামানবাধিকারের পরিপন্থি।বিবৃতিতেমানবাধিকার সংগঠন গুলো অবিলম্বে রিমাণ্ডবাতিল করে তাদেরকে আইনেরআশ্রয় নেওয়ার সুযোগ দেওয়ার দাবী জানিয়েছে। বিবৃতিদাতাসংগঠন গুলো হচ্ছে— সিটিজেন মুভমেন্ট ইউকে, সোসাইটি ফর ডেমোক্রেটিক রাইটস(এসডিআর), নিরাপদ বাংলাদেশ চাই-ইউ কে, ফাইট ফর রাইটস ইন্টারন্যাশনাল, হিউম্যানিটি ক্লাব ইউরো বিডি, জাস্টিস ফর বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ফোরাম, অনলাইন এক্টিভিস্ট ফোরাম ইউকে, সলিডারিটি ফর হিউম্যান রাইটস ইউকে, রাইটস কনসার্ন, রাইটস মুভমেন্ট ইউকে, স্ট্যান্ড ফর বাংলাদেশ, পিস ফর বাংলাদেশ, সেন্টার ফর ডেমোক্রেসি এন্ড গুড গভর্নেন্স, সাপোর্ট লাইফ ইউকে, ইউনিভার্সাল ভয়েস ফর জাস্টিস, ভয়েস ফর জাস্টিস এন্ড রাইট, ভয়েস ফর জাস্টিস অ্যান্ড হোয়াইট পিজিয়ন, ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই) এবং ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইট।প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ