ছাত্রদল নেতা তুহিনকে তুলে নেয়ায় রিজভীর উদ্বেগ প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা তুহিনকে তুলে নেয়ায় রিজভীর উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩১, ২০২২ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১, ২০২২ ১:০৫ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিনকে আজ (৩১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে তুলে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

উদ্বেগ জানিয়ে তিনি বলেন, চট্টগ্রাম মেট্রো চ ১১-৮৩৩৫ হাইয়েজ গাড়িতে করে সাদা পোশাকধারি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে তুলে নিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে, সাদা পোশাকে সরকারি বাহিনীই তাকে তুলে নিয়ে গেছে। তিনি অবিলম্বে শরীফুল ইসলাম তুহিনের সন্ধান দাবি করেন এবং তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ