ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল নেতা নয়ন হত্যার প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ২০, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ

 

বিএনপির কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা মো. নয়ন মিয়াকে হত্যার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আগামী ২২ নভেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে দলটি।

রবিবার (২০ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘কুমিল্লা বিভাগীয় গণসমাবেশকে সাফল্যমন্ডিত করার লক্ষ্যে লিফলেট বিতরণের সময় ব্রাহ্মণবাড়িয়ার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে শরীরে বন্দুক ঠেকিয়ে পুলিশ নিমর্মভাবে হত্যা করে। এই নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপির উদ্যোগে আগামী ২২ নভেম্বর (মঙ্গলবার) ঢাকাসহ সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ