ছাত্রদল প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রেহাই দিবে না: দুদু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, আগস্ট ৩, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,আজকের সমাবেশে ছাত্রদল প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহায় দেওয়া হবে না।
রবিবার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয়বাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, আজকের সমাবেশে ছাত্রদল প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তাদের রেহায় দেওয়া হবে না। ছাত্রদলকে যদি ছোট মনে করেন তাহলে আজকের সমাবেশ দেখে যান। এই ছাত্রদল স্বৈরাচার এরশাদ কে পতন করেছে।
২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের মাগফেরাত কামনা করে তিনি বলেন, গত ১৫-১৬ বছরে প্রায় পৌনে পাঁচ হাজার জীবন দিয়েছে ছাত্রদল যুবদল বিএনপি নেতাকর্মী ও জনগণ। গত ১৫ বছরে যারা শহীদ হয়েছে গুম হয়েছে এবং গণবোধানে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তারা প্রমাণ করেছে বাংলাদেশ গণতন্ত্রে ফিরতে চায়।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমি মনেপ্রানে বিশ্বাস করি প্রধান উপদেষ্টা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে যে বৈঠক হয়েছে। সেই বৈঠক অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে । এবং ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সে সরকার বাংলাদেশ জাতীয়তাবাদীর ভিত্তি করে এগিয়ে যাবে।
ছাত্রদলের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের হাতে তাই আপনাদের ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দিকনির্দেশনা দেয় সে অনুযায়ী চলতে হবে।
ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ