ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, যা বললেন সাধারণ সম্পাদক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদল সভাপতির পদ হারানোর গুঞ্জন, যা বললেন সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ৩০, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারিয়েছেন- শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। তার পদ হারানোর বিষয়টি সত্য নয় বলে নিশ্চিত করেছেন দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন।

তিনি লিখেছেন, টানা অনেকদিন বৃষ্টিতে ভিজে দলীয় কর্মসূচি পালন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়েছেন। তাই আজ কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেননি। আমি তার সুস্থতা কামনা করছি।

সাধারণ সম্পাদক আরও লিখেছেন, ছাত্রদলের সভাপতির শারীরিক অসুস্থতার সময়ে নানাধরনের ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়তে দেখেছি। এগুলো সবই উদ্দেশ্যমূলক এবং বিভ্রান্তিকর প্রোপাগান্ডা। আপনারা সবাই এ ধরনের গুজব পরিহার করুন।

এর আগে শুক্রবার দুপুরে মুজাহিদ বিল্লাহ নামে একজন ফেসবুকে লিখেছেন, সিনিয়রদের সঙ্গে বেয়াদবি করায় পদ হারালেন ছাত্রদল সভাপতি রাকিব, নতুন সভাপতি আফসান। রফিকুল ইসলাম নামে একজন লিখেছেন, জুলাই যোদ্ধা বিসিবি ফারুক সাহেবের পর এবার যাত্রাবাড়ীর সেক্টর কমান্ডার রাকিব সাহেবকেও পদ হারাইতে হইল!

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ