ছাত্রদের নতুন সংগঠন: কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ২ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদের নতুন সংগঠন: কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মারামারিতে মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

সাকিব আল হাসানকে হাসপাতালে নিয়ে আসা ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম জানান, নতুন ছাত্র সংগঠনের নাম ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মধ্যে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদের মধ্য থেকে মিশু আলি ও আকিব আল হাসানকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মনে করেন এই কমিটিতে তাদের কম রাখা হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হয়েছেন। এদের মধ্যে কেন্দ্রীয় সমন্বয়ক ঢাবি সাংবাদিকতা বিভাগের মিশু আলি ও ঢাবি মাস্টার্স প্রিন্টিং এন্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আকিব আল হাসান আহত হয়েছেন।

তবে কারা তাদের ওপরে হামলা চালিয়েছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারামারিতে আহত দুই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ