ছাত্রদের সাথে নিয়ে গণতন্ত্রের দেশ নির্মাণ করবো: ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রদের সাথে নিয়ে গণতন্ত্রের দেশ নির্মাণ করবো: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৮:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদেরকে আহবান জানিয়ে বলেন, আমরা ছাত্রদের সাথে একমত। আমরা গণতন্ত্রের দেশ নির্মাণ করতে চাই। আজকে আমাদেরকে ধৈর্যের সাথে দিন পার করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। এ বিজয়কে সুসংগঠিত করতে হবে।

তিনি বলেন, চক্রান্তকারীরা এ বিজয়কে ছিনিয়ে নিতে পারে সেজন্য তাদেরকে এ সুযোগ দেওয়া যাবে না। যারা লুটপাট করছে তারা আমাদের কেউ না, তারা ছাত্রদের মধ্যেও কেউ না। তারা হলো দুবৃত্ত।

বুধবার (৭ আগষ্ট) নয়া পল্টনে বিএনপির আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদের আন্দোলনে আমরা সহযোগিতা করেছি। সংহতি প্রকাশ করেছি। সেজন্য আমাদের ১১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি ছাত্রদের স্যালুট করি। তারা ছাত্র জনতাকে একত্র করে স্বৈরাচার সরকারের পদত্যাগ ঘটিয়েছে। এ বিজয় সকলের। এ বিজয় ছাত্রদের।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের মধ্য দিয়ে তিন মাসের মধ্যে নির্বাচন দেয়ার ব্যবস্থা করতে হবে। যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্বৈরাচার এখন পালিয়ে গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ