ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বিবৃতি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ ৩:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গত কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমভাবাপন্ন বিভিন্ন সংগঠন। যার কারণে তাদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের গতিবিধি অনুসরণ করে তারা কোনো নির্দিষ্ট এলাকায় গাড়ি থেকে নেমে দু–এক মিনিট মিছিল করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পুলিশ বলছে, ছাত্রলীগ ও সমভাবাপন্ন সংগঠনগুলো এসব মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে তাদের অস্তিত্ব জানান দেয়। এসব দুর্বৃত্তকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা সম্ভব না হলেও পরবর্তীতে ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেককে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

জনবিচ্ছিন্ন ও বেআইনি এসব সংগঠনের অপতৎপরতা রোধে পুলিশ তৎপর রয়েছে। সর্বসাধারণকে এসব সংগঠনের বিচ্ছিন্ন অপতৎপরতা সম্পর্কে অহেতুক আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ডিএমপি।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ভোরে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে রাজধানীর বিমানবন্দর এলাকায় বিক্ষোভ–মিছিল করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে বিক্ষোভ–মিছিলটি করা হয়। বিক্ষোভ-মিছিলের একটি ভিডিও ফুটেজে উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মিয়াকে নেতৃত্ব দিতে দেখা যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ