ছাত্রলীগের নতুন কোনো কমিটি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগের নতুন কোনো কমিটি দেওয়ার ওপর নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ১২, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ

 

সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ায় ছাত্রলীগকে নতুন করে কোনো জেলা, উপজেলা ও অন্যান্য শাখার কমিটি না দেওয়ার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।

শনিবার (১১ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়মী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা, সর্বোপরি কোনো শাখার কাগজে কমিটি দিতে পারবে না।’

এর আগে ৪ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু শাখার কমিটি দেওয়ায় এবং সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।

উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ