ছাত্রলীগ নেতাকে বাঁচাতে জেলা স্বেচ্ছাসেবক দল গুলিতে যুবক গুরুতর আহত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৪৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগ নেতাকে বাঁচাতে জেলা স্বেচ্ছাসেবক দল গুলিতে যুবক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ১০, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ১০, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকাকে ছাড়াতে অস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করেছেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক মাহবুবুর রহমানের ভাতিজা জাইদুল বাবু। এ ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকালে রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মোঃ মামুন ভুইঁয়া। তিনি মাঝিপাড়া এলাকার মান্নান ভুঁইয়ার ছেলে। মামুন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
স্থানীয়রা জানান, রূপগঞ্জের সাবেক এমপি ও মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। ক্ষমতায় থাকাকালীন সময়ে এলাকায় নানান অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে এই খেকার বিরুদ্ধে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরও ছাত্রলীগের এ নেতা মিছিল করেছেন।
জানা যায়, মঙ্গলবার সকালে মাঝিপাড়া এলাকায় দেখতে পেয়ে ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন খোকাকে আটক করে এলাকাবাসী। এসময় তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
এদিকে খোকাকে আটকে রাখার খবর জানতে পেয়ে দলবদ্ধ হয়ে ঘটনাস্থলে আসেন মাহবুবুর রহমানের ভাতিজা জায়দুল বাবু। এসময় স্থানীয় জনতার দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন বাবু। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মামুন ভুইঁয়া।
পরবর্তীতে এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগ নেতা খোকাকে গণপিটুনী দেয়। খোকা বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, পাঁচ আগষ্টের পর থেকেই পলাতক অবস্থায় ছিলেন ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা। মাত্র কয়েকদিন আগে মাহবুবুর রহমানের ভাতিজা জায়দুল বাবুর বলয়ে যোগ দেন খোকা। এরপরেই এলাকায় পুনরায় সক্রিয় হয়ে উঠেন খোকা।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গণপিটুনির শিকার খোকাও আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযুক্ত বাবু পলাতক অবস্থায় আছেন। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি। ভিকটিমের পরিবার দ্রæত মামলা করবে এবং আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ