ছাত্রলীগ নেতাকে মারধর : শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফাকে বদলি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রলীগ নেতাকে মারধর : শাহবাগ থানার পরিদর্শক গোলাম মোস্তফাকে বদলি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ১:২৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩ ১:২৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের ঘটনায় থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) গোলাম মোস্তফাকে প্রত্যাহার করা হয়েছে। শাহবাগ থানা থেকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর-লাইনওআরে বদলি করা হয়েছে গোলাম মোস্তফাকে।

সোমবার (১১ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়। এদিকে শাহবাগ থানায় নতুন পরিদর্শক (অপারেশন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডিবি-গুলশান বিভাগের পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেনকে।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে। নারীঘটিত একটি ঘটনার জেরে এ ঘটনা ঘটে।

এরপর শাহবাগ থানায় নিয়ে তাদের নির্যাতনের পর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে রাতেই শাহবাগ থানার সামনে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভিড় করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুলিশের কর্মকর্তারা থানায় গিয়ে মধ্যরাতে ঘটনা মীমাংসা করেন।

ছাত্রলীগের নেতাদের পেটানোর ঘটনায় ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ