ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ৪, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত রাজধানীর পল্লবির ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা করেন ২৮ অক্টোবরের জীবন্ত শহীদ আমান। শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ আবু তাহেরের সঞ্চালনায় এবং শাখা সভাপতি এইচ এম সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি ড. রেজাউল করিম, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত এবং ঢাকা অঞ্চল পশ্চিমের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ-সহ শাখার নেতা ও অন্য দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমরা এমন একটি সময় পার করছি, যখন দেশের প্রতিটি ছাত্রকে আদর্শিক নেতৃত্বের জন্য প্রস্তুত হতে হবে। ছাত্রশিবির একটি আদর্শিক কাঠামোর ওপর প্রতিষ্ঠিত সংগঠন, যা জাতিকে আলোর পথ দেখানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আমরা চাই, প্রতিটি কর্মী তার যোগ্যতার সর্বোচ্চটুকু দিয়ে সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।’

প্রেস বিজ্ঞপ্তি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ