ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র অধিকার পরিষদের ২ নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১, ২০২৩ ১:৫১ পূর্বাহ্ণ

 

ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠনের দুই নেতাকে সন্দেহজনকভাবে আটক করেছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদেরকে শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

এর আগে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট ও সোহরাওয়ার্দী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক নাজুমল হুদাকে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ডিবি পরিচয়ে কয়েকজন তুলে নিয়ে যায়।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ রাত সাড়ে ৯টার দিকে বলেছিলেন, ‘সন্দেহজনকভাবে দুইজনকে আটক করা হয়েছিল। তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ