ছাত্র মধ্যে জঙ্গী এজেন্ট আছে কিনা খোঁজ নেওয়া দরকার: পররাষ্ট্রমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্র মধ্যে জঙ্গী এজেন্ট আছে কিনা খোঁজ নেওয়া দরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৭, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৭, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেন, ছাত্র নেতাদেরও বিষয়ে খোঁজ নেওয়া দরকার। তাদের মধ্যে দেশ বিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীর কোনো এজেন্ট আছে কিনা।

তিনি বলেন, কোনো ছাত্র হামলা অগ্নি সংযোগ করতে পারে না। বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা রাষ্ট্রের ওপর হামলা চালিয়েছে। আমাদের কাছে সকল প্রমাণ আছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। পুলিশ তদন্ত করছে। ছাত্রদের আন্দোলনে প্রবেশ করে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের প্রত্যেকের বিচার হবে। যারা পিটিয়ে মানুষ হত্যা করেছে, মেট্রোরেল, বিটিভিতে আগুন দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর।

শনিবার (২৭ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির উদ্যোগে আয়োজিত কোটা সংস্কারের নামে বিএনপি, জামায়াত কর্তৃক রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদে মানববন্ধনে তিনি একথা বলেন।

তিনি বলেন, যদি একটু ধৈর্য ধরা হতো তাহলে ছাত্র আন্দোলনে বিএনপি জামায়াত দেশ বিরোধী অপশক্তি সুযোগ নিতে পারতো না। ছাত্র নেতাদেরও এ বিষয়টি অনুধাবন করতে হবে। ছাত্র নেতাদেরও বিষয়ে খোঁজ নেওয়া দরকার। তাদের মধ্যে দেশ বিরোধী অপশক্তি জঙ্গি গোষ্ঠীর কোনো এজেন্ট আছে কিনা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে রাষ্ট্র আক্রান্ত। এই রাষ্ট্রের উপরে হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। গতকাল তারা (বিএনপি নেতারা) শিকারোক্তি দিয়েছে, ছাত্র লীগ মারলে পাঁচ হাজার ও পুলিশ মারলে দশ হাজার টাকা দেওয়া হবে। দেশ স্বাধীনতা বিরোধী জঙ্গি বিএনপি-জামাত দ্বারা আক্রান্ত হয়েছে। এতে সাধারণ মানুষ ও তাদের সহায় সম্পত্তি আক্রান্ত হয়েছে। রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস ও রাষ্ট্রের উপরে আঘাত হানা হয়েছে। এ অঞ্চলে স্থাপিত প্রথম টেলিভিশন চ্যানেল বিটিভিতে আঘাত হানা হয়েছে। মুক্তিযুদ্ধের সময়ও বাংলাদেশ টেলিভিশনের উপর এমন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেনি।

তিনি বলেন, দেশে যখন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দূর্যোগ আসে দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণায়লের কর্মকর্তারা দুর্যোগ কবলিত মানুষের ছুটে যান। কিন্তু, এখন সেই মন্ত্রণালয়েও আগুন দিয়েছে। এটি রাষ্ট্রের উপরে হামলা। যে সেতু ভবন পদ্মা, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু টানেল নির্মাণ কাজ পরিচালনা করেছে সেই সেতুভবনকেও জ্বালিয়ে দেওয়া হয়েছে। ডাটা সেন্টারে আগুন দেওয়া হয়েছে যার কারণে বেশ কয়েকদিন ইন্টারনেট বন্ধ ছিল। পরিকল্পিতভাবে টার্গেট করে সাবমেরিন কেবলগুলোকে কেটে দিয়ে হামলা চালানো হয়েছে। ঢাকাবাসীর গর্ব মেট্রোরেলে হামলা চালিয়েছে। ফুটওভার ব্রিজে আগুন দেওয়া হয়েছে। একহাজারের বেশি গাড়িকে আগুন দিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ