ছেলে বীরের ছবি দিয়ে ‘জুম্মা মোবারক’ জানালেন বুবলী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছেলে বীরের ছবি দিয়ে ‘জুম্মা মোবারক’ জানালেন বুবলী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ২:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ২:২৬ অপরাহ্ণ

 

ছেলেকে নিয়ে দারুণ সময় কাটছে ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়িকা শবনম বুবলীর। শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর নিত্য নতুন ছবি দিয়ে ভরিয়ে তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যম। সেই ছবিগুলো দেখে নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।

শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলে বীরের নতুন দুটি ছবি আপলোড করেন নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘জুম্মা মোবারক’ (তিনটি লাভ ইমোজি জুড়ে দেন)।

ছবিতে খুদে বীরকে টুপি পরিহিত অবস্থায় দেখা যায়। আরেকটি ছবিতে নানাভাইয়ের কোলে আদরমাখা মুখে ধরা দেন এই তারকা সন্তান। কমেন্টে নেটিজেনরা শুভেচ্ছা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন জুনিয়র খানকে।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের সম্পর্ক ও সন্তানের কথা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ