ছেলে বীরের জন্মদিনে মা বুবলীর আবেগময় স্ট্যাটাস - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছেলে বীরের জন্মদিনে মা বুবলীর আবেগময় স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

 

আজ (২১ মার্চ) ঢালিউডের তারকা দম্পতি শাকিব-বুবলীর পুত্র শেহজাদ খান বীরের জন্মদিন। ২০২০ সালের এই দিনে বুবলীর কোলজুড়ে আসে বীর। তাই বছর ঘুরে দিবসটি ফিরে আসতেই মা বুবলী হয়ে উঠেছেন আবেগ আপ্লুত। সন্তানের জন্মদিনে সামাজিক মাধ্যমে দিয়েছেন এক আবেগঘন পোস্ট।

ছেলের জন্মদিনের প্রহর আরম্ভ হতেই নিজের ফেসবুকে বুবলী লিখেছেন, ‘জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি এনে দিয়ে আজকের এই দিনে তুমি পৃথিবীতে এসেছিলে বাবা, তোমার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আমি যেন স্বর্গে আছি!’

এরপর তিনি লিখেছেন, ‘তোমাকে বুকে নেওয়ার পর কী যে শান্তি লাগছিল! স্বর্গের সুখ বুঝি এমনই হয়। তখন অনেক কেঁদেছিলাম বাবা কিন্তু অবশ্যই তা অনেক শান্তি আর সুখের কান্না ছিল।’

সবশেষে এ নায়িকা তার সন্তানকে নিয়ে লেখেন, ‘তুমি আমার অক্সিজেন লক্ষী মানিক, আমার পুরো পৃথিবী! অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য। শুভ জন্মদিন আমার কলিজা বাবা।’

২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব- বুবলী। বীরের জন্মও হয় গোপনে। গত বছরের ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে বীরের বিষয়টি সামনে আনেন বুবলী। এরপর ৩০ সেপ্টেম্বর সকালে এই অভিনেত্রী জানান তার সন্তানের পিতা শাকিব খান। এর কিছুক্ষণ পরই সন্তানের স্বীকৃতি দিয়ে শাকিব জানান, শেহজাদ খান বীর তার পুত্র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ