জঙ্গি ছিনতাই: আত্মসমর্পণের পর রিমান্ডে আসামি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, নভেম্বর ২৭, ২০২২ ১১:৪৩ অপরাহ্ণ

রাজধানীর সিএমএম কোর্ট এলাকা থেকে মৃত্যুদন্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া মামলায় ঈদী আমিন নামে এক আসামি আত্মসমর্পণ করেছেন।
রবিবার (২৭ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঈদী আত্মসমর্পণ করেন। পরে অতিরিক্ত মুখ্য বিচারক তোফাজ্জল হোসেনের তোফাজ্জল হোসেন শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপ-পরিদর্শক (এসআই) আশ্রাব আলী।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলার এজাহারে ঈদী আমিনের নাম ছিল। তিনি আজ আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত ঈদী আমিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জনতার আওয়াজ/আ আ