জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:২৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জঙ্গি হামলার হুমকি নেই : র‍্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ৩, ২০২২ ১:৫৬ অপরাহ্ণ

 

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

সোমবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানী পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন র‍্যাব ডিজি।

তিনি বলেন, এ নিয়ে আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। কেননা, জঙ্গিদের যে কোনো নাশকতা নস্যাৎ করে দিতে, যে কোনো উদ্ভূত পরিস্থিতির জন্য ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে। পূজামণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্যুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট, র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম ও র‍্যাবের এয়ার উইংয়ের হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। প্রতিমা বিসর্জনের দিন র‍্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, গোয়েন্দা ও সাইবার তথ্য বিশ্লেষণ করে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ