জনগণের নিরাপত্তার ব্যপারে আপসহীন ছিলেন খালেদা জিয়া: লুৎফুজ্জামান বাবর - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের নিরাপত্তার ব্যপারে আপসহীন ছিলেন খালেদা জিয়া: লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রায়ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের জানমাল নিরাপত্তার ব্যপারে আপসহীন ছিলেন বলে মন্তব্য করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেন, খালেদা জিয়া নির্দেশনায় আমরা র‍্যাব গঠন করেছিলাম। কিন্তু, র‍্যাবকে দলীয় স্বার্থে একদিন, এক ঘণ্টার জন্যও ব্যবহার করেনি বিএনপি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, র‍্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছি, এটা কেউ বলতে পারবে না, প্রমাণ দেখাতে পারবে না। অন্যায় করলে বিএনপি নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হত না। এমন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া।

তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের নেত্রীর মধ্যে যে গুণাবলী আমি খুঁজে পেয়েছিলাম, তা আর কারো মধ্যে পাইনি। অনেক পরে এসে তার ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে আমি সেই গুণাবলী খুঁজে পেয়েছি। আপনারা সবাই দোয়া করবেন, যেন আগামীতে তার নেতৃত্বে একটি জনগণের রাষ্ট্র গঠন করতে পারি।

বাবর আরো বলেন, সকালে ঘুম থেকে উঠে এখানে এসেছি। রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই, এটা আমার ব্যক্তিগত আবেগ। আমি ব্যক্তিগতভাবে এসেছি। আইনশৃঙ্খলা বাহিনীর অনুমতি নিয়েছি।

বিএনপির এই নেতা বলেন, নেত্রীর সঙ্গে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি। ওনার দেশপ্রেম দেখেছি। স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নে উনি কোনো আপস করেননি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ